স্বপ্নো দেখেই এগিয়ে চলা—রাজনীতির পথযাত্রী ফারজানা খানম রুবি
দিগন্ত জার্নাল প্রতিবেদক:
শুক্রবার, (১৬ মে ২০২৫) নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার শান্ত প্রকৃতির মাঝেই বেড়ে উঠছে এক স্বপ্নময় মুখ—ফারজানা খানম রুবি। বয়স মাত্র ২০, কিন্তু চোখে তার বিশাল স্বপ্ন। সদা হাস্যোজ্জ্বল এই তরুণী বর্তমানে অনার্সে অধ্যয়নরত, আর সেই সঙ্গে হৃদয়ের গভীরে লালন করে চলেছে এক দৃপ্ত প্রত্যয়—একদিন সে হবে একজন আদর্শ রাজনীতিবিদ।
রুবির হাসির মাঝে লুকিয়ে থাকে আত্মবিশ্বাস আর অটল সংকল্পের দীপ্তি। শহুরে কোলাহল নয়, বরং মফস্বলের সরলতায় বেড়ে ওঠা এই তরুণী বিশ্বাস করে, সত্যিকারের নেতৃত্ব আসে মানুষের পাশে থেকে, মানুষের জন্য কিছু করার ইচ্ছা থেকে। রুবি চায়, তার বয়সি তরুণর তরুণীরা যেন কেবল নিজেদের ভবিষ্যৎ নিয়ে নয়, দেশের ভবিষ্যৎ নিয়েও ভাবে। সে চায়—সাম্য, ন্যায়ের পথে হাঁটা এক নতুন প্রজন্ম গড়ে উঠুক, যেখানে রাজনীতি হবে সেবার হাতিয়ার।

সাদাকালো পোশাকে আচ্ছাদিত রুবি যখন রেললাইনের ধারে বসে হাসছে, তখন যেন প্রকৃতি নিজেই বলে উঠছে—এ হাসি নিছক কোনো ছবি নয়, এটি এক নতুন ভোরের প্রতীক, যেখানে সম্ভাবনার সুর বাজে প্রতিটি দৃঢ় চাহনিতে। হাতে বই-কলম, মনে সাহস, আর কণ্ঠে উচ্চারণ ‘আমি পারব’—এই আত্মবিশ্বাসই একদিন তাকে নিয়ে যাবে বৃহত্তর দায়িত্বের পথে।
ফারজানা খানম রুবি নিছক একজন শিক্ষার্থী নয়, সে এক সম্ভাবনার নাম। তার মতো তরুণরাই একদিন বদলে দিতে পারে দেশের গতিপথ। আজকের রুবি স্বপ্ন দেখে, কাল সে স্বপ্ন দেখাবে পুরো জাতিকে।
_____________________________________________