মারা গেলেন বিবিসি রেডিওর কিংবদন্তি উপস্থাপক জনি ওয়াকার
আন্তর্জাতিক:
বিবিসি রেডিওর প্রখ্যাত উপস্থাপক জনি ওয়াকার ৭৯ বছর বয়সে মারা গেছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) অসুস্থতাজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন, খবর জানিয়েছে বিবিসি।
দুই মাস আগেই জনি ওয়াকার তার ৫৮ বছরের বর্ণিল ক্যারিয়ারের ইতি টেনেছিলেন। দীর্ঘদিনের সহকর্মী বব হ্যারিস তার মৃত্যুর খবর ঘোষণা করেছেন। হ্যারিস ওয়াকারকে একজন চমৎকার, উদ্যমী ও দুর্দান্ত সম্প্রচারক হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন, রেডিও ছিল ওয়াকারের আবেগের জায়গা।
রেডিও টু-এর প্রধান হেলেন থমাস তাকে ‘জনপ্রিয় সম্প্রচার কিংবদন্তি’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “ওয়াকারের হাস্যরস এবং তার প্রাঞ্জল উপস্থাপনা শৈলীই তাকে শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা দিয়েছে।” রেডিও টু-এর উপস্থাপক, কর্মী এবং শ্রোতারা তাকে গভীরভাবে মিস করবেন।