রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চায় বাংলাদেশ - দিগন্ত জার্নাল

রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চায় বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসন, কমনওয়েলথ, বাংলাদেশ, হুমায়ুন কবির, মিয়ানমার, রোহিঙ্গা সংকট, পররাষ্ট্র মন্ত্রণালয়, জলবায়ু পরিবর্তন, লস অ্যান্ড ড্যামেজ ফান্ড

নিজস্ব প্রতিবেদক । মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সম্মিলিত সমর্থন চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা, জ্বালানি ও খাদ্যনিরাপত্তাসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য দেশগুলোকে ঐক্যবদ্ধ উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সম্মিলিত সমর্থন প্রয়োজন।

এ সময় জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বিনিয়োগ প্রবাহ বাড়াতে সমন্বিত কাঠামো গড়ে তোলার আহ্বান জানান।

হুমায়ুন কবির বলেন, ক্রমবর্ধমান জটিল বৈশ্বিক পরিস্থিতিতে শান্তি ও নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা এবং উদীয়মান প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে সদস্য দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

উল্লেখ্য, সোমবার অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়ায় অনুষ্ঠিত কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের (সিএফএএমএম) রিট্রিট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এসব বিষয় তুলে ধরেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী।

Home » রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের সমর্থন চাওয়া
an adbox will go here