জামালপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত
দিগন্ত জার্নাল ডেস্ক:
জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের ছনকান্দায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে জুয়েল আকন্দ (৪৫) ও শাওন মিয়া (২৮) নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকচালক মামুন মিয়া। শনিবার (৮ মার্চ) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার উপপরিদর্শক (এসআই) সাদেকুজ্জামান ভুঁঞা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ছনকান্দা এলাকায় মহাসড়কের পাশে ট্রাক পরিষ্কার করছিলেন জুয়েল আকন্দ। এ সময় নান্দিনাগামী একটি ডাম্পট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। একই সময়ে আরেকটি মোটরসাইকেল ওই ট্রাকের পেছনে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী শাওন মিয়াও প্রাণ হারান।
এ ঘটনায় ধাক্কা দেওয়া ট্রাকের চালক মামুনের একটি পা ভেঙে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এসআই সাদেকুজ্জামান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলছে।
এই বিষয়ে আরো পড়ুন
No related posts found.