নতুন ভোটার ১৮ লাখ ৩৩ হাজার, মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখের বেশি - দিগন্ত জার্নাল

নতুন ভোটার ১৮ লাখ ৩৩ হাজার, মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখের বেশি

দিগন্ত জার্নাল ডেস্ক
দেশের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকা অনুযায়ী, বর্তমানে দেশের মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। এর মধ্যে নতুন ভোটার হয়েছেন ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ইসি সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এই তালিকা প্রকাশ করেন।

নির্বাচন ভবনে খসড়া ভোটার তালিকা প্রকাশ নিয়ে সংবাদ সম্মেলন চলছে বলে জানা গেছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, এ পর্যন্ত ১৩ হাজার ৫৫১ জন প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২ মার্চ।

ভোটার তালিকা আইন অনুযায়ী, যেকোনো বাংলাদেশি নাগরিক ১৮ বছর বয়স পূর্ণ করলেই ভোটার হতে পারেন। বছরের যেকোনো সময় ভোটার হওয়া গেলেও প্রতি বছরের ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। এর আগে, ২ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করে দাবি ও আপত্তি গ্রহণ করা হয়। এসব নিষ্পত্তি শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়, যা জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়।

বিস্তারিত আসছে…

an adbox will go here