ভারত-পাকিস্তান সংঘাতে উত্তপ্ত উপমহাদেশ - দিগন্ত জার্নাল

ভারত-পাকিস্তান সংঘাতে উত্তপ্ত উপমহাদেশ

আন্তর্জাতিক ডেস্ক:
মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। এতে অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হন। জবাবে পাকিস্তান বিমান হামলা চালিয়ে ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে।

ভারতের দাবি, তারা কেবল সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালিয়েছে। পাঞ্জাবের ভাওয়ালপুরে জইশ-ই-মোহাম্মদ ও মুরিদকে শহরে লস্কর-ই-তইয়্যবার ঘাঁটি ছিল টার্গেট। ভারতের পক্ষ থেকে জানানো হয়, কোনো সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি।

অন্যদিকে পাকিস্তান জানায়, ভারতীয় হামলায় তাদের পাঞ্জাব ও আজাদ কাশ্মীর অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাল্টা হামলায় পাকিস্তান সেনা দাবি করেছে, তারা ভারতের তিনজনকে হত্যা ও একটি ড্রোন গুলি করে নামিয়েছে। সীমান্তবর্তী এলাকায় এখনও গোলাগুলি চলছে।

এ উত্তেজনার মাঝেই ইমরান খানের ২০১৯ সালের জাতিসংঘে দেওয়া বক্তব্য আবার পোস্ট করা হয় তার অফিসিয়াল ফেসবুক পেজে। এতে বলা হয়, ইমরান খানই একমাত্র নেতা যিনি এই সংকটে জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেন। তার মুক্তি দেশের স্বার্থে জরুরি। এ সংঘর্ষে দুই দেশেই মৃত্যুর সংখ্যা বেড়েছে। পরিস্থিতি দ্রুত তীব্র হয়ে উঠছে, যা আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: আল জাজিরা, পিটিআই, দ্য ভার্জ, এই সময়

an adbox will go here