সীমান্তে ভারত-পাকিস্তানের ‘বিরল সদিচ্ছা’, সেনা বিনিময় - দিগন্ত জার্নাল

সীমান্তে ভারত-পাকিস্তানের ‘বিরল সদিচ্ছা’, সেনা বিনিময়

আন্তর্জাতিক ডেস্ক:
কূটনৈতিক উত্তেজনার মধ্যেও সীমান্তে বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমারপাকিস্তান রেঞ্জার্স সদস্য মোহাম্মদউল্লাহ-কে পারস্পরিকভাবে ফেরত দিয়েছে ভারত ও পাকিস্তান। বুধবার এই সেনা বিনিময় ঘটনাকে দুই দেশের মধ্যে ‘বিরল সদিচ্ছার নিদর্শন’ হিসেবে দেখা হচ্ছে। গত ২৩ এপ্রিল অনিচ্ছাকৃতভাবে পাকিস্তানে ঢুকে পড়ায় পূর্ণম কুমারকে আটক করে পাকিস্তান রেঞ্জার্স। একইভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করায় মোহাম্মদউল্লাহকে আটক করে বিএসএফ। একাধিক পতাকা বৈঠকের পর বৃহস্পতিবার সকালে সীমান্তে আনুষ্ঠানিকভাবে উভয় সদস্যকে হস্তান্তর করা হয়।

বিএসএফ জানিয়েছে, পাকিস্তানের এ পদক্ষেপকে তারা ইতিবাচকভাবে দেখছে। বিশ্লেষকদের মতে, সীমান্ত সংঘর্ষ ও উত্তেজনার প্রেক্ষাপটে এই বিনিময় পারস্পরিক আস্থা বৃদ্ধির একটি গঠনমূলক অগ্রগতি

an adbox will go here