পাকিস্তান ও ভারত থেকে চাল আমদানি, চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে
দিগন্ত জার্নাল ডেস্ক:
পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন এবং ভারত থেকে ১১ হাজার মেট্রিক টন চাল কেনা হয়েছে। এই চালের দুটি চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
বুধবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ইমদাদ ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তান থেকে জি টু জি ভিত্তিতে আমদানি করা ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল এমভি সিবি জাহাজে এবং ভারত থেকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-০৫) আওতায় আমদানি করা ১১ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল এমভি এইচটি ইউনাইট জাহাজে চট্টগ্রাম বন্দরে এসেছে।
এ দুটি জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাসের কার্যক্রম শুরু হবে।