আর্জেন্টিনা-ব্রাজিল মহারণে নেই অধিনায়ক মেসি - দিগন্ত জার্নাল

আর্জেন্টিনা-ব্রাজিল মহারণে নেই অধিনায়ক মেসি

দিগন্ত জার্নাল ডেস্ক :

ব্রাজিল-আর্জেন্টিনা মহারণের আগে চোটের কারণে ছিটকে গেছেন লিওনেল মেসি। এর আগে নেইমারেরও চোটের কারণে ম্যাচে না থাকার বিষয়টি নিশ্চিত হয়েছিল। ইন্টার মায়ামির হয়ে আটলান্টার বিপক্ষে খেলতে গিয়ে চোট পান মেসি, যা তার বাম পায়ের মাংসপেশিতে প্রভাব ফেলেছে। ফলে চলমান আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন না তিনি।

আগে ঘোষিত ৩৩ সদস্যের দলে থাকলেও সোমবার প্রকাশিত চূড়ান্ত স্কোয়াডে মেসির নাম ছিল না। তার অনুপস্থিতিতে আকাশি-সাদারা লাওতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজের ওপর নির্ভর করবে।

আর্জেন্টিনা ২৩ মার্চ উরুগুয়ের বিপক্ষে এবং ২৬ মার্চ ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে মাঠে নামবে। বর্তমানে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে অবস্থান করছে, দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের পয়েন্ট ২০ এবং তৃতীয় স্থানে থাকা ব্রাজিলের পয়েন্ট ১৮। মেসিকে ছাড়াই এবার ব্যবধান বাড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল।

আর্জেন্টিনা স্কোয়াড:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, গেরোনিমো রুইয়ি, ওয়ালতার বেনিতেজ।
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গনজালো মন্তিয়েল, হেরমান পেৎজেলা, লিওনার্দো বালের্দি, হুয়ান ফইথ, নিকলাস অতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকলাস তালিয়াফিকো।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফের্নান্দেজ, রদ্রিগো দে পল, এক্সেকিয়েল পালাসিওস, আলেক্সিস মাক আলিস্তার, মাক্সিমো পেরোনে, জুলিয়ানো সিমিওনে, বেনজামিন দমিঙ্গেজ, তিয়াগো আলমাদা।
ফরোয়ার্ড: নিকলাস গনজালেস, নিকো পাজ, ক্লদিও এচেভেরি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো, আনহেল কোররেয়া।

an adbox will go here