শহীদ দিবসে জিয়া পরিবারে পক্ষে তারেক রহমানের শ্রদ্ধা - দিগন্ত জার্নাল

শহীদ দিবসে জিয়া পরিবারে পক্ষে তারেক রহমানের শ্রদ্ধা

তারেক রহমান, শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ মিনার, জিয়াউর রহমান, খালেদা জিয়া, বিএনপি, শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদ । জাতীয় । শনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

পুষ্পস্তবক অর্পণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষাশহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এর আগে একুশের প্রথম প্রহরে প্রধানমন্ত্রী হিসেবে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা।

পরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খান।

তিন বাহিনীর প্রধানের পর শ্রদ্ধা জানান সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ জামায়াত জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরাও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনাররা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুরো শহীদ মিনার এলাকা নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

Home » শহীদ দিবস শ্রদ্ধা
an adbox will go here