রমজানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন সময়সূচি নির্ধারণ
দিগন্ত জার্নাল ডেস্ক:
রমজান মাসে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অফিস ও আদালতের কার্যক্রম পরিচালনার জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এ মাসে হাইকোর্টের বিচারকাজ শুরু হবে সকাল সাড়ে ১০টায় এবং শেষ হবে বিকাল সোয়া ৩টায়। বুধবার সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান মাসে হাইকোর্টের বিচারকাজ শুরু হবে সকাল সাড়ে ১০টায় এবং শেষ হবে বিকেল ৩টা ১৫ মিনিটে।
এদিকে, এবারের রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। এই সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিটের জোহরের নামাজের বিরতি থাকবে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন সোমবার দুপুরে জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রমজান মাসে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে, যা সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত হবে। তবে ব্যাংক, বীমা, সুপ্রিম কোর্ট এবং অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তাদের নিজস্ব সুবিধা অনুযায়ী অফিসের সময়সূচি নির্ধারণ করবে।
এছাড়া, রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে এ বছর রোজা শুরু হতে পারে ২ বা ৩ মার্চ।