অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নতুন দুই বিশেষ সহকারী নিয়োগ প্রদান
দিগন্ত জার্নাল ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আরও দুজন নতুন বিশেষ সরকারি নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে শেখ মইনউদ্দিন এবং ফয়েজ আহমদ তৈয়্যবকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, শেখ মইনউদ্দিনকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে এবং ফয়েজ আহমদ তৈয়্যবকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে নির্বাহী ক্ষমতা প্রদান করা হয়েছে।
বিশেষ সহকারী পদে থাকা অবস্থায় তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা পাবেন।
এছাড়া, এর আগে প্রধান উপদেষ্টার তিনজন বিশেষ সহকারীকে তিনটি মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। এভাবে, প্রধান উপদেষ্টার পাঁচজন বিশেষ সহকারী এখন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় পাঁচটি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।