সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে পারছে না বাংলাদেশ - দিগন্ত জার্নাল

সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে পারছে না বাংলাদেশ

দিগন্ত জার্নাল ডেস্ক :

এশিয়ান কাপের বাছাইপর্বের প্রস্তুতি নিতে সৌদি আরবে অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। সেখানে সুদানের বিপক্ষে শনিবার একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বিবৃতিতে জানিয়েছে, বিশেষ কারণে সুদান আজকের ম্যাচ খেলতে পারেনি। তবে তারা আশ্বস্ত করেছে, ৮ বা ৯ মার্চের মধ্যে ম্যাচ আয়োজনের চেষ্টা করবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান।

এদিকে, ভিসা জটিলতার কারণে দলে দেরিতে যোগ দিলেও ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন ডিফেন্ডার রহমত মিয়া।

an adbox will go here