জুলাই আগস্টের হত্যা মামলায় দীপু মনির ৪ দিনের রিমান্ড মঞ্জুর - দিগন্ত জার্নাল

জুলাই আগস্টের হত্যা মামলায় দীপু মনির ৪ দিনের রিমান্ড মঞ্জুর

দিগন্ত জার্নাল ডেস্ক :

জুলাই আগস্টে ছাত্র- জনতার আন্দোলনের সঙ্গে সম্পর্কিত আরেকটি হত্যা মামলায় ফ্যাসিস্ট হাসিনা সরকারের শিক্ষা ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানির সময় দীপু মনি তার আইনজীবীকে শুনানিতে কিছু না বলার নির্দেশ দেন। পুলিশ তার সাত দিনের রিমান্ডের আবেদন করেছিল, কিন্তু আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিন সকালে পুলিশ প্রহরায় দীপু মনিকে আদালতে হাজির করা হয়, এবং তাকে হাতকড়া, বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরানো হয়েছিল। ১৯ আগস্ট বারিধারা এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। মামলার অভিযোগে জানানো হয়, গত ৪ আগস্ট যাত্রাবাড়ীর কাজলা পেট্রল পাম্পের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবৈধ অস্ত্র নিয়ে গুলি চালায়, যাতে গুলিবিদ্ধ হয়ে ওবায়দুল ইসলাম নিহত হন।

an adbox will go here