বিশ্ব অটিজম দিবস উপলক্ষে চাইল্ড হেলথ অর্গানাইজেশনের আলোচনা সভা - দিগন্ত জার্নাল

বিশ্ব অটিজম দিবস উপলক্ষে চাইল্ড হেলথ অর্গানাইজেশনের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব অটিজম দিবস ২০২৫ উপলক্ষে চাইল্ড হেলথ অর্গানাইজেশন বাংলাদেশ এক বিশেষ ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করেছে, যেখানে দেশের শীর্ষস্থানীয় চিকিৎসক, অভিনেতা এবং সমাজকর্মীরা অংশগ্রহণ করবেন। অটিজম বিষয়ে গণসচেতনতা বৃদ্ধি, চিকিৎসা ও সামাজিক অন্তর্ভুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এ আলোচনা অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় উপস্থিত থাকবেন— বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, জনস্বাস্থ্য ও যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. অনুপম হোসেন, বাংলাদেশি অভিনেতা তৌসিফ মাহবুব, ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ফিদা আল-শামস, সাইকিউর অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা মুরাদ আনসারী, শিশু স্নায়ুবিজ্ঞান বিশেষজ্ঞ ডা. নাজমুল হক, নিউরোসার্জন ডা. মো. নাফাউর রহমান, অটিজম বিশেষজ্ঞ ডা. তোশিবা রহমান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত মো. হেদায়েতুল আজিজ (মুন্না), প্রকৌশলী মো. সুহানুর রহমানসহ আরও বিশিষ্ট ব্যক্তিরা।

এ আয়োজনের মাধ্যমে বিশেষজ্ঞরা অটিজম সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরবেন এবং কীভাবে সমাজে অটিজম আক্রান্ত ব্যক্তিদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করা যায় সে বিষয়ে আলোচনা করবেন।

২ এপ্রিল ২০২৫, বুধবার বাংলাদেশ সময় রাত ৯ টায় এ অনুষ্ঠান প্রচারিত হবে।
মিডিয়া পার্টনার: দিগন্ত জার্নাল, নেত্রকোনার আলো ডটকম।

an adbox will go here