তাপপ্রবাহ অব্যাহত, আজ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা - দিগন্ত জার্নাল

তাপপ্রবাহ অব্যাহত, আজ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা

দিগন্ত জার্নাল ডেস্ক:

দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, যা অব্যাহত থাকার পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে আগামীকাল থেকে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।

শুক্রবার (৪ এপ্রিল ২০২৫) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। ফলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, নীলফামারী, মৌলভীবাজার, রাঙ্গামাটি, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

an adbox will go here