গাজায় আরো বেশি গণহত্যা সংঘটিত করার বুদ্ধি ক্রয় করতে মার্কিন সফরে নেতানিয়াহু - দিগন্ত জার্নাল

গাজায় আরো বেশি গণহত্যা সংঘটিত করার বুদ্ধি ক্রয় করতে মার্কিন সফরে নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক:

সোমবার, ৭ এপ্রিল ২০২৫ || ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলার মাধ্যমে গণহত্যার বিরল ইতিহাস সৃষ্টিকারী পৃথিবীর অন্যতম ফ্যাসিবাদের মহানায়ক ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে পৌঁছেছেন রোববার (৬ এপ্রিল) স্থানীয় সময় রাতের দিকে স্ত্রী সারা নেতানিয়াহুকে নিয়ে তিনি ওয়াশিংটনে পৌঁছান। এই সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিলিস্তিনের গাজা উপত্যাকার সকল মুসলমানদের শহীদ করে দিয়ে তা পূর্ণদখলের কৌশল ও নতুন শুল্ক নীতি নিয়ে আলোচনা করবেন।

নেতানিয়াহু এই সফরে আগামী দুই দিন মার্কিন প্রেসিডেন্ট ও ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। গাজা উপত্যকায় চলমান ইসরাইলি হামলা বাড়িয়ে আগের চেয়ে আরো বেশি গণহত্যা কি ভাবে চালানো যায়, জিম্মিদের মুক্তি, এবং ট্রাম্পের নতুন শুল্ক নীতির আওতায় ইসরাইলি পণ্যের ওপর ১৭ শতাংশ শুল্ক আরোপ নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই সফরের সূচি ঘোষণা করার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে, নেতানিয়াহু হাঙ্গেরির বুদাপেস্ট থেকে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হন। সফরের শেষ দিন মঙ্গলবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার কথা রয়েছে তার। তবে চ্যানেল ১২ জানায়, নেতানিয়াহুর সফরের মেয়াদ বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

গত সপ্তাহে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনার পর এই সফরের পরিকল্পনা করা হয়। সফরের অংশ হিসেবে সোমবার স্থানীয় সময় দুপুর ১টায় ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করবেন নেতানিয়াহু। এছাড়া মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গেও দেখা করবেন তিনি।

এদিকে, ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুকে বহনকারী বিমানটি ইসরাইলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় কিছু দেশের আকাশসীমা এড়িয়ে প্রায় ৪০০ কিলোমিটার বেশি পথ পাড়ি দিয়েছে।

দিগন্ত জার্নাল — সাম্যের আহ্বানে।

an adbox will go here