বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের তালিকায় বাংলাদেশ ৪৭তম - দিগন্ত জার্নাল

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের তালিকায় বাংলাদেশ ৪৭তম

আন্তর্জাতিক ডেস্ক :

বুধবার, ৯ এপ্রিল ২০২৫ || বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের তালিকায় ৪৭তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইউএস নিউজ প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তালিকায় শীর্ষ পাঁচটি দেশ হলো—যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও জার্মানি। প্রতিবেশী ভারত রয়েছে ১২তম স্থানে।

মোট ৮৯টি দেশ নিয়ে করা তালিকায় পাকিস্তান, উত্তর কোরিয়া, ভুটান ও মালদ্বীপের নাম নেই। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন রয়েছে ১৪তম স্থানে এবং ইসরাইল ১০ম স্থানে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে:

সৌদি আরব রয়েছে ৯ম স্থানে

সংযুক্ত আরব আমিরাত ১১তম

ইরান ১৬তম

তুরস্ক ১৭তম

কাতার ১৯তম

কুয়েত ২৫তম

মিশর ৩২তম

জর্ডান ৫০তম

এশিয়ার অন্যান্য দেশের মধ্যে মালয়েশিয়া ৪৩তম ও ইন্দোনেশিয়া রয়েছে ৩৫তম স্থানে।

নেতৃত্ব, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব, সামরিক শক্তি, আন্তর্জাতিক জোটে অংশগ্রহণ, রফতানির সক্ষমতা, পররাষ্ট্রনীতি ও সামরিক বাজেট বিবেচনায় নিয়ে এ তালিকা তৈরি করা হয়েছে।

an adbox will go here