নারী কেলেঙ্কারিসহ নানা অভিযোগে চাকরিচ্যুত আনন্দ টিভির প্রশান্ত দাশ - দিগন্ত জার্নাল

নারী কেলেঙ্কারিসহ নানা অভিযোগে চাকরিচ্যুত আনন্দ টিভির প্রশান্ত দাশ

আবুল বাশার পলাশ:

বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ || আর্থিক অনিয়ম, চাঁদা আদায়ের অভিযোগ এবং চাকরির লোভ দেখিয়ে বিভিন্ন নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগের ভিত্তিতে আনন্দ টিভির ডে’পু’টি নিউজ এডিটর (ডিএনই) হিসেবে দায়িত্ব পালনকারী প্রশান্ত কুমার দাশ কথাকে তার পদ থেকে বর’খা’স্ত করেছে চ্যানেলটির ব্য’ব’স্থাপনা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে তাকে সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

টেলিভিশন চ্যানেলের অভ্যন্তরীণ তদন্তে তার বিরুদ্ধে আনা একাধিক গুরুতর অভিযোগ সত্য প্রমাণিত হলে, প্রশান্ত দাশ কথা স্বেচ্ছায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে নিয়ে নিজের ব্যক্তিগত জিনিসপত্র সংগ্রহ করে অফিস ত্যাগ করেন।

আনন্দ টিভির এক মুখপাত্র জানান, প্রতিষ্ঠানটির নীতিমালার বাইরে গিয়ে কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হলে তা কখনোই সহ্য করা হবে না। এ ঘটনার সঙ্গে যে বা যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জ’ড়ি’ত রয়েছেন, তাদের বিরু’দ্ধেও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে সাংবাদিক সমাজে এ ঘটনায় নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বিষয়টিকে টেলিভিশন সাংবাদিকতায় শৃঙ্খলার চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন।

সচেতন মহল মনে করছে, এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হলে গণমাধ্যমের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।

an adbox will go here