পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশ্বনেতাদের অংশগ্রহণ, উপস্থিত প্রধান উপদেষ্টা ড. ইউনূস - দিগন্ত জার্নাল

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশ্বনেতাদের অংশগ্রহণ, উপস্থিত প্রধান উপদেষ্টা ড. ইউনূস

দিগন্ত জার্নাল ডেস্ক:

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ || ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় শুরু হয়েছে ক্যাথলিক ধর্মপ্রধান পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া। শনিবার তাকে শেষ বিদায় জানাতে সেন্ট পিটার্স স্কয়ারে জড়ো হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ বিশ্বের শীর্ষস্থানীয় নেতারা, ক্যাথলিক কর্মকর্তারা ও হাজার হাজার সাধারণ মানুষ।

ভ্যাটিকান কর্তৃপক্ষ জানিয়েছে, পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় আড়াই লাখেরও বেশি মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পৌঁছানোর পর প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ভ্যাটিকান কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, ড. মুহাম্মদ ইউনূস কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থনা সম্মেলনে অংশগ্রহণ শেষে শুক্রবার ইতালির রোমে পৌঁছান এবং আজ পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

an adbox will go here