পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতিতে ভারত: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক ডেস্ক:
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | সম্প্রতি ভারত অধিকৃত কাশ্মীরে পর্যটকদের ওপর সশস্ত্র হামলার ঘটনার পর, (যদিও এই হামলাটি ভারত সরকার কর্তৃক একটা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে নিজেরাই করেছে, যা ইতিমধ্যে ভারতীয় এক তার ইন্টারনেট মাধ্যমে লাইভে এসে জানিয়ে) পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত। নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানকে আঘাত করার জন্য ভারত তার পক্ষে আন্তর্জাতিক সমর্থন ও যুক্তি তৈরি করছে বলে ধারণা করা হচ্ছে। পত্রিকাটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ের সঙ্গে জড়িত চার কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২২ এপ্রিলের পর থেকে এক ডজনেরও বেশি বিশ্বনেতার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন। তবে এই প্রচেষ্টা মূলত শান্তি আনয়নের জন্য নয়, বরং সম্ভাব্য সামরিক প্রতিক্রিয়ার ক্ষেত্র প্রস্তুত করার অংশ হিসেবে দেখা হচ্ছে।
গত বৃহস্পতিবার দেওয়া এক ভাষণে নরেন্দ্র মোদি ‘সন্ত্রাসের আস্তানা ধ্বংসের’ হুমকি দিলেও তিনি সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করেননি। নিউইয়র্ক টাইমস আরও জানায়, কাশ্মীর অঞ্চলে ভারতীয় বাহিনী তল্লাশি অভিযান জোরদার করেছে এবং হামলার সাথে জড়িত সন্দেহে শত শত মানুষকে গ্রেপ্তার করেছে, যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি পরিস্থিতি উত্তপ্ত হয়, পাকিস্তানকে থামাতে কেউ পারবে না। তিনি আরও বলেন, যদি মোদি উত্তেজনা বাড়ানোর পথ বেছে নেন, তবে পাকিস্তান তাকে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করবে। খাজা আসিফ অভিযোগ করেন, মোদি মিথ্যা প্রচারণা চালানোর জন্য পরিচিত এবং পুলওয়ামা হামলার সময়ও তিনি একই কৌশল প্রয়োগ করেছিলেন। তবে তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান যথেষ্ট শক্তিশালী এবং যেকোনো পরিস্থিতিতে যথোপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে।