নবীগঞ্জে বরাক নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, পিনাকী ভট্টাচার্যের স্ট্যাটাসে শুভ সংবাদ - দিগন্ত জার্নাল

নবীগঞ্জে বরাক নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, পিনাকী ভট্টাচার্যের স্ট্যাটাসে শুভ সংবাদ

দিগন্ত জার্নাল ডেস্ক:

বুধবার, (৩০ এপ্রিল ২০২৫) স্বাধীনতার ৫৪ বছর পর হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের শাখা বরাক নদীর ওপর একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। লেখক, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য তার অফিশিয়াল ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, “আমি গত ইউটিউব এপিসোডে এই এলাকার সেতুর অভাবের বিষয়টি তুলে ধরেছিলাম। যেখানে প্রতিদিন ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হয়ে চলাচল করছে পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ। আলহামদুলিল্লাহ, এইখানে ব্রিজ হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাকে অবহিত করেছে যে, তারা সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।”

পিনাকী ভট্টাচার্য স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট উপদেষ্টা আসিফকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এলাকাবাসীর পক্ষ থেকেও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এলাকাবাসী মনে করছেন, এই সেতু নির্মাণ তাদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করে চলাচলে নিরাপত্তা এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।

an adbox will go here