রোমে যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা স্থগিত - দিগন্ত জার্নাল

রোমে যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা স্থগিত


আন্তর্জাতিক ডেস্ক:

শুক্রবার, (২ মে ২০২৫) রোমে শনিবার নির্ধারিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চতুর্থ দফার পরমাণু আলোচনা স্থগিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নতুন তারিখ নির্ভর করবে ওয়াশিংটনের অবস্থানের ওপর।

ওমান জানায়, ৩ মে আলোচনার প্রাথমিক পরিকল্পনা থাকলেও ‘লজিস্টিকাল কারণ’ দেখিয়ে তা পিছিয়ে দেওয়া হয়েছে। আলোচনার সময়-স্থান এখনও চূড়ান্ত হয়নি।

ইরান বলছে, আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কূটনীতির জন্য সহায়ক নয়। এদিকে হুতি ইস্যুতে যুক্তরাষ্ট্রের হুঁ’শি’য়ারির পরিপ্রেক্ষিতে ইরান ওয়াশিংটনকে ‘উস’কা’নি’মূলক’ আচরণের দায়ে অভিযুক্ত করেছে।

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা তৎপরতা বেড়েছে, বি-৫২ বোমারু বিমান মোতায়েনসহ রণতরী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও বাড়ানো হয়েছে।

দুই পক্ষই কূটনৈতিক সমাধানে আগ্রহী বললেও দুই দশকের বৈরিতা এখনও আলোচনার পথে বড় বাধা হয়ে রয়েছে।

— দিগন্ত জার্নাল
সাম্যের আহ্বানে

an adbox will go here