দক্ষতা উন্নয়নে এনএসডিএর সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চুক্তি - দিগন্ত জার্নাল

দক্ষতা উন্নয়নে এনএসডিএর সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চুক্তি

দিগন্ত জার্নাল ডেস্ক:
অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বাড়াতে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে দক্ষতা প্রশিক্ষণ, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ এবং কর্মমুখী শিক্ষায় সহযোগিতার নতুন দিক উন্মোচিত হয়েছে।

শনিবার (৩ মে) স্মারকটি সই করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এবং এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজ। উপাচার্য জানান, দেশের উচ্চশিক্ষার্থীদের বড় অংশ নিয়ন্ত্রণ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়, তাই দক্ষ জনশক্তি তৈরিতে তাদের বড় ভূমিকা রয়েছে। দক্ষতার অভাবে বিদেশে বাংলাদেশের গ্র্যাজুয়েটরা তুলনামূলক কম বেতনে কাজ করে, যা পরিবর্তনে কাজ করছে বিশ্ববিদ্যালয়টি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্যসচিব এম সিরাজ উদ্দিন মিয়া। আরও উপস্থিত ছিলেন বুয়েট, রুয়েট ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন