নারীর মর্যাদা রক্ষায় ইসলামের নির্দেশনা তুলে ধরলেন শায়খ মুফতি হাফীজুদ্দীন - দিগন্ত জার্নাল

নারীর মর্যাদা রক্ষায় ইসলামের নির্দেশনা তুলে ধরলেন শায়খ মুফতি হাফীজুদ্দীন

নিজস্ব প্রতিবেদক:

মঙ্গলবার, (৬ মে ২০২৫) নারীর প্রতি কুদৃষ্টি, খারাপ মনোভাব ও আচরণ ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ – এমনই বার্তা তুলে ধরেছেন শায়খ মুফতি হাফীজুদ্দীন। সম্প্রতি এক আলোচনাসভায় তিনি নারীর মর্যাদা রক্ষায় ইসলামের বিভিন্ন নির্দেশনার কথা তুলে ধরেন। তিনি বলেন, নারীকে সম্মানিত করার ব্যাপারে ইসলাম বরাবরই স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে।

তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বাবা-মায়ের সম্পদে কন্যাসন্তানকেও ন্যায্য অংশ দিয়ে দেওয়া প্রতিটি মুসলমানের জন্য ফরজ। স্ত্রীকে ন্যায়ভিত্তিক ভরণপোষণ, সম্মান ও স্নেহ দিয়ে জীবনধারণ নিশ্চিত করা প্রতিটি স্বামীর দায়িত্ব।

শায়খ হাফীজুদ্দীন আরও বলেন, কন্যাদের প্রতি মমতা, তাদের শিক্ষাদান এবং সুশিক্ষিতভাবে বড় করে তোলা পিতার ওপর একটি বড় আমানত ও দায়িত্ব। তিনি হাদীসের আলোকে জানান, কোনো পদ-পদবি বা কর্মক্ষেত্রে নারীকে অযোগ্য মনে করা ইসলামসম্মত নয়। বরং ইসলাম নারীর জন্য সম্ভাবনা ও প্রেরণার দরজা উন্মুক্ত রেখেছে।

an adbox will go here