পথচারীদের মাঝে ঠান্ডা পানি বিতরণ করলো মাদানী মজলিস বাংলাদেশ - দিগন্ত জার্নাল

পথচারীদের মাঝে ঠান্ডা পানি বিতরণ করলো মাদানী মজলিস বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:

বুধবার, (১৪ মে ২০২৫): ঢাকার ব্যস্ততম এলাকা রামপুরা ওয়াপদা রোড। প্রচণ্ড গরম আর রোদের মধ্যে হাঁপিয়ে ওঠা পথচারী, রিকশাচালক ও শ্রমজীবী মানুষের মাঝে ঠান্ডা পানির বোতল বিতরণ করে প্রশংসনীয় মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলো ‘মাদানী মজলিস বাংলাদেশ’। সংগঠনের উদ্যোগে প্রায় ৬০০ জনেরও বেশি তৃষ্ণার্ত মানুষের মাঝে বিনামূল্যে পানি বিতরণ করা হয়।

এই মহতী কাজে অংশগ্রহণ করেন সংগঠনের দায়িত্বশীল মুফতী নাজমুল হাসান, মুফতী সিফাত উল্লাহ, মুফতী আব্দুল্লাহ ইউসুফসহ অন্যান্য দায়িত্বশীল ও কর্মীবৃন্দ। রোদে জর্জর পথচারীদের হাতে ঠান্ডা পানির বোতল পৌঁছে দিয়ে তারা যেন তপ্ত শহরে একফোঁটা শান্তির বৃষ্টির পরশ বয়ে আনেন।

এই মহান কার্যক্রমের পেছনে প্রেরণা ও দিকনির্দেশনা দেন সংগঠনের সভাপতি, প্রখ্যাত আলেম শায়খ মুফতী হাফীজুদ্দীন (দা.বা.)। তাঁর নেতৃত্বেই পূর্বে মাদানী মজলিস বাংলাদেশ সফলভাবে আয়োজন করেছে মাদকবিরোধী জাতীয় সেমিনার, বস্ত্র বিতরণ, বন্যার্তদের সহায়তা এবং রমজানে ইফতার বিতরণ কর্মসূচি।

সংগঠনটি ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে দৃঢ়প্রতিজ্ঞ। মানুষের মাঝে মমতা, সহানুভূতি ও দ্বীনি চেতনা জাগিয়ে তুলতে মাদানী মজলিস বাংলাদেশের এই পথচলা অব্যাহত থাকবে—ইনশাআল্লাহ।

মাদানী মজলিস বাংলাদেশ
সভাপতি: শায়খ মুফতী হাফীজুদ্দীন (দা.বা.)

an adbox will go here