শুকরিয়া সব হালে✍️ - দিগন্ত জার্নাল

শুকরিয়া সব হালে✍️

দিগন্ত জার্নাল সাহিত্য ✍️


শুকরিয়া সব হালে
(সেই সন্ধানী চোখের কবি)
— ইউনুস খান

শুকরিয়া-তো সেই জানাবে,
যার রয়েছেন প্রভু—
নাফরমানে শুকুর গুজর
হয় না রে ভাই কভু।

যা পেয়েছে তাতেই খুশি,
তাঁর ঈমানই পাকা;
বাকি সবই লোক দেখানো,
জিন্দেগি দেয় ধোঁকা।

কথায় কথায় শুকরিয়া আর
অন্তরে সংশয়—
তাকেই বলে লেবাসধারী,
কোরআনে তা কয়।

পাকা মুমিন ঈমানদারের
শুকরিয়া সব হালে;
মুনাফিকের শুকরিয়া-তো
পান চিবানো গালে।

রচনাকাল: শনিবার, ১৭ মে ২০২৫ খ্রিস্টাব্দ
সময়: রাত ৯:৩০ মিনিট


an adbox will go here