জেগেছে বাংলাদেশ: ইসলামী সংগীত শিল্পীদের নতুন দেশাত্মবোধক উদ্যোগ - দিগন্ত জার্নাল

জেগেছে বাংলাদেশ: ইসলামী সংগীত শিল্পীদের নতুন দেশাত্মবোধক উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক:

শনিবার , (৩১ মে ২০২৫) গত ২৪-এর জুলাই-আগস্টের চেতনাকে উজ্জীবিত করতে বাংলাদেশের ইসলামী সংগীত জগতের একঝাঁক উদ্যমী ও চেতনাসম্পন্ন শিল্পীদের আয়োজনে একটি নতুন দেশাত্মবোধক সংগীত “জেগেছে বাংলাদেশ” শিরোনামে অতি শীঘ্রই রিলিজ হতে যাচ্ছে। গানটির গীতিকার ও সুরকার হলেন জাগ্রত কবি আল্লামা মুহিব খান, যিনি সমসাময়িক বাস্তবতা ও ঐতিহাসিক প্রেরণাকে শিল্পমান সম্পন্ন ভাষায় উপস্থাপন করার জন্য সুপরিচিত।

এ গানটি শুধু সংগীতের এক আবেগময় রূপ নয়, বরং তা একটি আন্দোলনের আহ্বান, একটি জাতীয় জাগরণের বার্তা, একটি বিজয়ের প্রত্যয়। সুর, শব্দ ও অনুভূতির মিশেলে তৈরি এই উদ্যোগের মাধ্যমে জাতিকে তার ইতিহাস ও অধিকার নিয়ে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করা হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

গানটির ভিডিও নির্মাণসহ অন্যান্য প্রস্তুতি প্রায় সম্পন্ন পর্যায়ে রয়েছে এবং ঈদুল আজহার আগে অথবা পরে এর প্রকাশনা অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। সংগীতপ্রেমী ও দেশপ্রেমিক জনগণ গানটি মুক্তির অপেক্ষায় রয়েছেন, যা হতে পারে চলমান সময়ে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক বার্তা।

an adbox will go here