তাপমাত্রা বাড়ছে, কয়েক অঞ্চলে বৃষ্টির আভাস - দিগন্ত জার্নাল

তাপমাত্রা বাড়ছে, কয়েক অঞ্চলে বৃষ্টির আভাস

দিগন্ত জার্নাল ডেস্ক:

শনিবার, (৭ জুন ২০২৫) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এই অবস্থায় শনিবার ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্য এলাকাগুলোতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আকাশ থাকবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এছাড়া আগামিকাল রোববার চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের বাকি অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকবে বলেই পূর্বাভাসে জানানো হয়েছে। সোমবারও একই রকম পরিস্থিতি থাকতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে, তবে দেশের অধিকাংশ অঞ্চলেই আবহাওয়া থাকবে শুষ্ক।

তিন দিনের পূর্বাভাসে স্পষ্ট করা হয়েছে, বৃষ্টিপাত সীমিত আকারে থাকলেও সারাদেশে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে।

an adbox will go here