গাজায় ঈদের দ্বিতীয় দিনেও ইসরাইলি হামলা, শহীদ ৫৬ জন
আন্তর্জাতিক ডেস্ক:
শনিবার, (৭ জুন ২০২৫) ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসনিয়ন্ত্রিত গাজা উপত্যকায় আজ ঈদুল আজহার দ্বিতীয় দিনেও থামেনি ইসরাইলি বাহিনীর ভয়াবহ হামলা। গাজা সিভিল ডিফেন্স জানায়, শনিবার সকাল থেকে একাধিক স্থানে চালানো হামলায় অন্তত ৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ।
গাজা সিটির সাবরা এলাকায় চালানো একটিমাত্র হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৬ জন, যাকে ‘সম্পূর্ণ গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছে সিভিল ডিফেন্স বিভাগ। এই ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৫০ জন।
একই দিনে রাফাহর কাছে আল-আখাওয়া এলাকায় একটি মানবিক সহায়তা কেন্দ্রের পাশে অবস্থানরত ৮ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের হিসাব মতে, যুদ্ধকালীন সময় মানবিক সাহায্য নিতে গিয়ে ইসরাইলি গুলিতে প্রাণ হারানো ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ১১৮ জনে।
এর আগের দিন, ঈদুল আজহার প্রথম দিনেও থামেনি ইসরাইলি হামলা। শুধু ওই দিনেই ৪২ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্যানুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান ইসরাইলি অভিযানে এখন পর্যন্ত ৫৪,৭৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১,২৫,৮৩৪ জন।
সর্বশেষ ৪৮ ঘণ্টায় গাজায় নিহত হয়েছেন ৯৫ জন এবং আহত হয়েছেন ৩০৪ জন।
এদিকে, ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা গাজা থেকে উদ্ধার করেছে থাইল্যান্ডের এক নাগরিকের মরদেহ, যাকে গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার সময় অপহরণ করা হয়েছিল।
গোটা গাজা জুড়ে যখন ঈদের দিনে রক্তের স্রোত বইছে, তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতাও তীব্র সমালোচনার