সিনেটে এক ভোটে পাস ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’
আন্তর্জাতিক ডেস্ক
বুধবার (০২ জুলাই ২০২৫), যুক্তরাষ্ট্রের সিনেটে এক ভোটের ব্যবধানে পাস হয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচিত কর ও ব্যয়সংক্রান্ত ‘বিগ বিউটিফুল বিল’। পক্ষে পড়ে ৫১ ভোট এবং বিপক্ষে ৫০। সমান ভোটে অচলাবস্থার পর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের টাই ব্রেকিং ভোটে বিলটি অনুমোদন পায়। খবর বিবিসির।
বিলটি এখন ফের পাঠানো হবে প্রতিনিধি পরিষদে, যেখানে তা নিয়ে চলবে আরও এক দফা আলোচনার পর অনুমোদন প্রক্রিয়া। সবশেষে প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমে এটি আইনে পরিণত হবে।
কি আছে বিলে?
- কর ছাড়: রাজ্য ও স্থানীয় করছাড় সীমা ১০ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার ডলার (৫ বছরের জন্য)
- মোট কর ছাড়: প্রায় ৪.৫ ট্রিলিয়ন ডলার
- সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন খাত: বরাদ্দ ৩৫০ বিলিয়ন ডলার
- দেয়াল নির্মাণ: ৪৬ বিলিয়ন
- আটক কেন্দ্র: ৪৫ বিলিয়ন
- নতুন ইমিগ্রেশন পুলিশ নিয়োগ: ১০,০০০ জন
আলোচনায় বিতর্কিত দিকগুলো বিলে ধনী শ্রেণির জন্য বড় করছাড় থাকলেও, স্বাস্থ্যসেবা ও সামাজিক সহায়তা খাতে বড় কাটছাঁট করা হয়েছে। এতে ১ কোটির বেশি আমেরিকান স্বাস্থ্যবিমা হারাতে পারেন বলে আশঙ্কা।
সর্বাধিক উপকারভোগী কারা? ইয়েল ইউনিভার্সিটির এক পর্যালোচনায় দেখা গেছে, গরিবদের আয় গড়ে ২.৫% কমবে, আর ধনীদের আয় বাড়বে ২.২%।
ডোনাল্ড ট্রাম্প ৪ জুলাইয়ের মধ্যে বিলটি চূড়ান্তভাবে টেবিলে আনতে চাপ দিচ্ছেন। তবে ভেতরে ভেতরে নানা বিরোধের কারণে এ প্রক্রিয়ায় দেরি হতে পারে বলেও মনে করা হচ্ছে।