টাইলসের উপর তায়াম্মুম শরিয়তে বৈধ: মত দিলেন শায়খ হাফীজুদ্দীন
দিগন্ত জার্নাল ডেস্ক:
রবিবার, ১৩ জুলাই ২০২৫ | মাটির বিকল্প হিসেবে টাইলসের ওপর তায়াম্মুম বৈধ বলে মত দিয়েছেন শায়খ মুফতী হাফীজুদ্দীন দা.বা। তিনি বলেন, টাইলস—যা সাধারণত মাটি, বালি, পাথরের গুড়ো ও খনিজ উপাদানের মিশ্রণে তৈরি—তা নিঃসন্দেহে মাটি-জাতীয় বস্তু। ফলে শরয়ী দৃষ্টিকোণ থেকে এর উপর তায়াম্মুম সম্পাদন করা জায়েয।
তিনি আরও বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। প্রতিটি প্রয়োজন ও পরিস্থিতির জন্য এতে রয়েছে সুস্পষ্ট দিকনির্দেশনা। তায়াম্মুম তারই একটি বাস্তব নিদর্শন, যা ইসলামের সহজতর ও মানবিক দিককে প্রকাশ করে। মানুষ যখন পানি ব্যবহার করতে অপারগ বা অক্ষম হয়, তখন তায়াম্মুমের অনুমোদন ইসলামের এক অপার রহমত।
তথ্যসূত্র হিসেবে তিনি উল্লেখ করেন— ১. সুরা নিসা: আয়াত ৪৩ ২. সহীহ বুখারী: হাদীস নং ৩৩৩ ৩. ইলাউস সুনান, পৃ: ৩১৭ ৪. বাদায়েউস সানায়ে ১/১৮২ ৫. শরহুল বিকায়াহ মাআ উমদাতুর রিআয়াহ ১/৪২৯ ৬. ফাতাওয়ায়ে শামী ১/২৩৯ ৭. আত-তাজরীদ ১/২০৯ ৮. আল হিদায়াহ ১/৫০ ৯. আল বাহরুর রায়েক ১/২৫৭ ১০. আল মুহিতুল বুরহানী ১/৩০৮ ১১. আল লুবাব ফি শরহিল কিতাব ১/৪১ ১২. ফাতাওয়ায়ে সিরাজিয়্যাহ, পৃঃ ৪৬
তিনি বলেন, “و الله اعلم بالصواب” — সবকিছুর প্রকৃত জ্ঞান আল্লাহর কাছেই।