চোখে লেন্স থাকলেও অযু সহীহ: শরয়ী ব্যাখ্যা দিলেন শায়খ মুফতি হাফীজুদ্দীন - দিগন্ত জার্নাল

চোখে লেন্স থাকলেও অযু সহীহ: শরয়ী ব্যাখ্যা দিলেন শায়খ মুফতি হাফীজুদ্দীন

রবিবার, ১৩ জুলাই ২০২৫ | ইসলামিক দিগন্ত ডেস্ক

চোখে কনট্যাক্ট লেন্স থাকলে অযু সহীহ হবে কি না—এ নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। এ বিষয়ে শরয়ী ব্যাখ্যা দিয়েছেন দেশের খ্যাতিমান আলেম ও ফিকহ বিশারদ শায়খ মুফতী হাফীজুদ্দীন (দা.বা.)

তিনি বলেন, “চোখের ভেতরের অংশ ধোয়া অযুর শর্ত নয়। বরং শরিয়তের দৃষ্টিতে অযুতে শুধু মুখমণ্ডলের সীমার মধ্যে যা পড়ে, তা ধৌত করলেই যথেষ্ট। ফলে চোখের ভিতর পানি পৌঁছানো বা লেন্স খোলা আবশ্যক নয়।”

তিনি আরও বলেন, “যারা কনট্যাক্ট লেন্স পরেন, তারা লেন্স খুলে না ফেলেও অযু করতে পারবেন। এতে তাদের অযু পুরোপুরি সহীহ হবে।”

তথ্যসূত্র:

১. ফাতওয়া কাজীখান – ১/৩৩ ২. ফতোওয়া হিন্দিয়া – ১/১৩ ৩. ফাতাওয়া শামী – ১/২১১ ৪. বাদায়েউস সানায়ে – ১/৬৭

এই মাসআলা মুসলিমদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিভ্রান্তির অবসান ঘটাতে সহায়ক হবে বলে আশা করছেন ইসলামি বিশেষজ্ঞরা।

an adbox will go here