‘স্ন্যাপব্যাক’ নিয়ে হুঁশিয়ারি দিল ইরান, ইউরোপকে সমান জবাবের ঘোষণা - দিগন্ত জার্নাল

‘স্ন্যাপব্যাক’ নিয়ে হুঁশিয়ারি দিল ইরান, ইউরোপকে সমান জবাবের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক:
মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫),২০১৫ সালের পরমাণু চুক্তির আওতায় ‘স্ন্যাপব্যাক’ পদ্ধতিতে নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে চাইলে ইউরোপকে সমান ও যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। সোমবার (৯ জুলাই) তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির এমন উদ্যোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে। তিনি বলেন, ‘এই পদ্ধতির কোনো বৈধতা নেই। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর এর আইনি ভিত্তি আরও দুর্বল হয়েছে।’ বাকাই অভিযোগ করেন, ইউরোপীয় দেশগুলো তাদের মৌলিক দায়িত্ব উপেক্ষা করে নিষেধাজ্ঞাকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

ইরান এখনও পরমাণু চুক্তিতে অঙ্গীকারবদ্ধ বলেও দাবি করেন বাকাই। তবে তিনি জানান, অন্য পক্ষগুলো চুক্তি ভঙ্গ করায় ইরান কিছু অঙ্গীকার থেকে ধাপে ধাপে সরে যেতে বাধ্য হয়েছে।

২০১৫ সালের চুক্তিতে ইরান, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য এবং জার্মানির অংশগ্রহণে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ ও মজুতে সীমা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে সরে যান এবং ইরানের ওপর পুরোনো নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন।

চলতি বছর জুনে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরে ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এই উত্তেজনার প্রেক্ষাপটে ‘স্ন্যাপব্যাক’ প্রসঙ্গ নতুন করে আলোচনায় এসেছে।

an adbox will go here