শায়খে হাফীজুদ্দীন মালয়েশিয়া পৌঁছেছেন | ইস্তেকবালে উলামায়ে কেরাম
দিগন্ত জার্নাল ডেস্ক:
রোববার, ৩ আগস্ট ২০২৫ | আলহামদুলিল্লাহ! আমাদের শ্রদ্ধেয় শায়খ ও মুর্শিদ, পীরে কামেল শায়খে ত্বরিকত আল্লামা মুফতী হাফীজুদ্দীন সাহেব দা.বা. ২ আগস্ট ২০২৫, বাংলাদেশ সময় দুপুর ২টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইটযোগে ঢাকা ত্যাগ করে দীর্ঘ আকাশপথ অতিক্রম করে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছেন।
বিমানবন্দরে পৌঁছার পর মালয়েশিয়াপ্রবাসী ওলামায়ে কেরাম, দ্বীনপ্রেমী মুসলমানগণ ও মুহিব্বীনদের পক্ষ থেকে তাঁকে উষ্ণ ভালোবাসা, সালাম ও আন্তরিক ইস্তেকবাল জানানো হয়। উপস্থিত মুসল্লিগণ আবেগে আপ্লুত হয়ে কৃতজ্ঞচিত্তে দোয়া করেন এবং শায়খের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেন।
আমরা সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি—তিনি যেন এই দ্বীনি সফরকে কবুল করেন, শায়খ দা.বা.-কে হেদায়াত ও নূরের বাহক বানান এবং সুস্থতা ও নিরাপত্তার সঙ্গে বাংলাদেশে ফিরিয়ে আনার তাওফিক দান করুন।