লন্ডনে চিকিৎসার জন্য মঙ্গলবার রওনা দিচ্ছেন খালেদা জিয়া
দিগন্ত জার্নাল ডেস্ক:
চিকিৎসার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (৭ জানাুয়ারী ২০২৫)মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তাকে পাঠিয়েছেন বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স।
ববার রাতে গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া। বাসভবন থেকে বের হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ যাত্রার সময়সূচি জানান।
মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্রের আপসহীন নেত্রী ৭ জানুয়ারি রাতে লন্ডনে রওনা দেবেন। আমরা তার সুস্থতা কামনা করি এবং আশা করি তিনি চিকিৎসা শেষে দ্রুত দেশে ফিরবেন।”
লিভার সিরোসিস, হৃদরোগ ও কিডনিসহ নানা জটিলতায় ভুগতে থাকা খালেদা জিয়া প্রথমে লন্ডনে ছেলে তারেক রহমানের কাছে থাকবেন। সেখানে কয়েকদিন থাকার পর যুক্তরাষ্ট্রে লিভারের উন্নত চিকিৎসা নেওয়ার পরিকল্পনা রয়েছে।
কবে নাগাদ তিনি দেশে ফিরবেন তা চিকিৎসার ওপর নির্ভর করছে বলে জানান বিএনপি মহাসচিব।