ফ্রিডম ফ্লোটিলা নৌবহর ইসরাইলের হাতে আটক, সব যাত্রী নিরাপদ - দিগন্ত জার্নাল

ফ্রিডম ফ্লোটিলা নৌবহর ইসরাইলের হাতে আটক, সব যাত্রী নিরাপদ

ফ্রিডম ফ্লোটিলা, ইসরাইল, গাজা, ত্রাণ নৌবহর, মানবিক সংকট, আন্তর্জাতিক জলসীমা, ইসরাইলি অবরোধ, নিরাপদ যাত্রী

আন্তর্জাতিক / মধ্যপ্রাচ্য সংবাদ

ত্রাণবাহী ফ্রিডম ফ্লোটিলা নৌবহরের সব জাহাজ ইসরাইলি সেনাবাহিনী আটক করেছে। আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করা এই নৌবহরের যাত্রীরা সবাই সুস্থ ও নিরাপদে আছেন বলে জানানো হয়েছে। খবরটি প্রথম নিশ্চিত করেছে আল জাজিরা।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) বুধবার (৮ অক্টোবর) জানান, ইসরাইলি সেনারা সকালে তিনটি ছোট জাহাজে হামলা চালায়। এর আগে ‘দ্য কনশানস’ নামের জাহাজে আক্রমণ চালানো হয়, যেখানে ৯৩ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকার কর্মী অন্তর্ভুক্ত ছিলেন।

এফএফসি আরও জানিয়েছে, আটককৃত সকল যাত্রীকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, “গাজার ওপর আরোপিত সমুদ্র অবরোধ ভাঙার চেষ্টা করছিল নৌবহরটি। জাহাজগুলো আটক করে একটি ইসরাইলি বন্দরে নেওয়া হয়েছে।”

সামাজিকমাধ্যম এক্সে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “নৌ অবরোধ ভেঙে যুদ্ধক্ষেত্রে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে। জাহাজ ও যাত্রীদের একটি ইসরাইলি বন্দরে স্থানান্তর করা হয়েছে। সকল যাত্রী নিরাপদ এবং দ্রুত নির্বাসিত হবে বলে আশা করা হচ্ছে।”

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নৌবহরে মোট নয়টি জাহাজ ছিল। প্রায় দুই সপ্তাহ আগে ইতালি থেকে গাজার উদ্দেশ্যে ত্রাণসহ নৌবহর যাত্রা শুরু করেছিল।

বিশ্লেষকরা মনে করছেন, ফ্লোটিলার এই আটক অভিযান গাজায় চলমান মানবিক সংকট আরও তীব্র করতে পারে এবং ইসরাইলের অবরোধ নীতি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন সমালোচনা সৃষ্টি করতে পারে।

ফ্রিডম ফ্লোটিলার অভিযান ও ইসরাইলি প্রতিক্রিয়া গাজার পরিস্থিতি, আন্তর্জাতিক কূটনীতিতে প্রভাব এবং মানবাধিকার সংক্রান্ত উদ্বেগকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

an adbox will go here