হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রয়েছে যে পাঁচ অভিযোগ - দিগন্ত জার্নাল

হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রয়েছে যে পাঁচ অভিযোগ

শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, মানবতাবিরোধী অপরাধ, মৃত্যুদণ্ড, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

নিজস্ব প্রতিকেদক । জাতীয় । সোমবার ,১৭ নভেম্বর ২০২৫

ঢাকা: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে পাঁচটি গুরুতর অভিযোগ আনা হয়েছে। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ মামলার বহুল প্রতীক্ষিত রায় ঘোষণা করছে।

পাঁচটি অভিযোগ যেগুলো প্রমাণিত হয়েছে বলে দাবি প্রসিকিউশনের

১) উসকানিমূলক বক্তব্য প্রদান
২) প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ
৩) রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা
৪) চানখাঁরপুলে ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা
৫) আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা

প্রসিকিউটর গাজী মোনাওয়ার তামীম বলেন—

“আসামিদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগই আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। ন্যায়বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল যে সিদ্ধান্ত দেবে, প্রসিকিউশন তা মেনে নেবে।”

আসামিদের অবস্থান

  • শেখ হাসিনা ও আসাদুজ্জামান বর্তমানে ভারতে পলাতক
  • উভয়ের বিরুদ্ধেই বাংলাদেশ পুলিশ রেড নোটিশের আবেদন পাঠিয়েছে ইন্টারপোলে
  • রায়ে দণ্ডাদেশ হলে প্রসিকিউশন কনভিকশন ওয়ারেন্ট–এর আবেদন করবে
  • একমাত্র গ্রেফতার আসামি মামুন আদালতে হাজির রয়েছেন (অ্যাপ্রুভার হিসেবে জবানবন্দি দেওয়া)

সরাসরি সম্প্রচার ও কঠোর নিরাপত্তা

আজকের রায় ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে। এর ফলে বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা আরও জোরদার হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

সুপ্রিম কোর্ট চত্বরসহ পুরো এলাকায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা

  • বিশেষ টহল
  • আদালত প্রাঙ্গণে প্রবেশে কঠোর নজরদারি
  • মিডিয়া সেন্টার স্থাপন
  • রায় ঘোষণার মুহূর্ত লাইভ পর্যবেক্ষণের ব্যবস্থা

আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অঙ্গনে এ রায়কে বাংলাদেশের বিচার ইতিহাসের একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

Home » হাসিনাসহ তিন পাঁচ অভিযোগ
an adbox will go here