বাংলাদেশের গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি - দিগন্ত জার্নাল

বাংলাদেশের গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি

সিইসি, এ এম এম নাসির উদ্দিন, বাংলাদেশ ভোট, ত্রয়োদশ সংসদ নির্বাচন, গণতন্ত্র, নির্বাচন, নিরপেক্ষতা

দিগন্ত জার্নাল ডেস্ক । জাতীয় । বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের যে ট্রেনে উঠেছে, সেটি সঠিক গন্তব্যে পৌঁছাবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন হাইস্কুল কেন্দ্রে ভোট দিতে এসে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

সিইসি বলেন, “গতকাল আমি দেশের অনেক জেলা প্রশাসক ও এসপিদের সঙ্গে কথা বলেছি। তাদের বলেছি, কারো পক্ষে কাজ করা চলবে না। অবশ্যই নিরপেক্ষ থেকে কাজ করতে হবে। শুধু নিজে নিরপেক্ষ থাকলেই হবে না, আশেপাশের সবাইকেও নিরপেক্ষ রাখতে হবে। এখানে বিভাগীয় কমিশনার সাহেব এটার সাক্ষী দিতে পারবেন।”

ভোটের ব্যাপারে তিনি আরও বলেন, “আমি চেয়েছিলাম জাতির এই ক্রান্তিলগ্নে একটি অবদান রাখতে। আমি সেই চেষ্টা করছি।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও ও এআই জেনারেটেড ছবি নিয়ে সিইসি বলেন, “এগুলো বড় চ্যালেঞ্জ। সবগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অনেক কিছু সীমান্তের ওপার থেকে আসে। ফলে আমরা মেইনস্ট্রিম মিডিয়ার ওপর ভরসা করি। আশা করি জনগণও সত্য-মিথ্যা যাচাই করে তথ্য শেয়ার করবে।”

ঢাকা ৮ আসনের ভোটার তথ্য জানিয়ে তিনি বলেন, “মোট ভোটার ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন।”

এদিকে, সকালেই **সপরিবারে ভোট দেন বিএনপি চেয়ারপার্সন **তারেক রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দেশব্যাপী ঐতিহাসিক ভোটগ্রহণ শুরু হয়। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে। নিবন্ধন প্রক্রিয়া শেষে মোট ৫০টি রাজনৈতিক দল এবং স্বতন্ত্রসহ ২০২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Home » সিইসি ভোট গণতন্ত্রের ট্রেন
an adbox will go here