ইকবাল সোবহান গ্রেপ্তার, ডিবি হেফাজত থেকে ফিরলেন রাজীব ঘোষ - দিগন্ত জার্নাল

ইকবাল সোবহান গ্রেপ্তার, ডিবি হেফাজত থেকে ফিরলেন রাজীব ঘোষ

ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, রাজীব ঘোষ, ডিবি পুলিশ, ডিবিসি নিউজ, বৈষম্যবিরোধী আন্দোলন, গোয়েন্দা পুলিশ

দিগন্ত জার্নাল ডেস্ক: বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। অন্যদিকে, ডিবি পুলিশের হেফাজত থেকে পরিবারের কাছে ফিরেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি ও ক্রাইম চিফ রাজীব ঘোষ।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে রাজীব ঘোষকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মুচলেকা নেওয়া হয়েছে।

এর আগে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে নিয়ে যায় ডিবি পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে ডিবি সূত্র জানিয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।

রাজীব ঘোষ এটিজেএফবির বর্তমান সহসভাপতি। পাশাপাশি তিনি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) জ্যেষ্ঠ সদস্য।

ডিবিসি নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক বুধবার জানিয়েছিলেন, ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে কী কারণে তাকে নেওয়া হয়েছে, সে বিষয়ে তখন সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।

তিনি আরও জানান, রাজীব ঘোষকে আটক করার বিষয়টিও তখন নিশ্চিত হওয়া যায়নি। অপরাধবিষয়ক প্রতিবেদন করার সুবাদে পুলিশের বিভিন্ন পর্যায়ে তার পরিচিতি রয়েছে। কিছু বিষয়ে কথা বলার জন্য ডিবি সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে তারা জানতে পেরেছিলেন।

Home » ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার
an adbox will go here