জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন - দিগন্ত জার্নাল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, স্মারক ডাকটিকিট, তারেক রহমান, ৭ নভেম্বর, ডাক অধিদপ্তর, উদ্বোধনী খাম

দিগন্ত জার্নাল ডেস্ক: বুধবার ৪ নভেম্বর ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি এই ডাকটিকিট ও একটি উদ্বোধনী খাম উন্মোচন করেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। তিনি বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট এবং একটি উদ্বোধনী খাম উন্মোচন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, সচিব মো. কামরুজ্জামান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম।

Home » জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
an adbox will go here