ভাইরাস 'এইচএমপিভি' নিয়ে আতঙ্ক নয়: জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা - দিগন্ত জার্নাল

ভাইরাস ‘এইচএমপিভি’ নিয়ে আতঙ্ক নয়: জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা

দিগন্ত জার্নাল ডেস্ক:
চীনের পর ভারতে হিউম্যান মেটানিউমোভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত রোগী শনাক্ত হলেও বাংলাদেশে এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

ভাইরাসের লক্ষণ: ঠাণ্ডা, সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্ট, র‌্যাশ। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে নিউমোনিয়ার ঝুঁকি।

আইইডিসিআরের উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেন, এইচএমপি ভাইরাস নতুন নয়। এটি বাংলাদেশেও ছিল এবং এখনো আছে। সাধারণ সতর্কতাই যথেষ্ট।

কী করবেন? নিয়মিত হাত ধোয়া, মাস্ক পড়া, জ্বর বা সর্দি-কাশি থাকা ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা।কোমর্বিডিটি থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া।

ঝুঁকি কার বেশি? শিশু, বয়স্ক, আগে থেকে অসুস্থ ব্যক্তিরা।

চীনে ভাইরাসটি শিশুদের মধ্যে বেশি ছড়াচ্ছে। ভারতের কর্ণাটকে আট মাস বয়সি এক শিশু আক্রান্ত হয়েছে। বাংলাদেশে ভাইরাসটির জেনোম সিকোয়েন্স করে পর্যবেক্ষণ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন, আতঙ্কের প্রয়োজন নেই।

an adbox will go here