শরীয়তপুরে জাজিরা থানার ওসির ঝুলন্ত লাশ উদ্ধার - দিগন্ত জার্নাল

শরীয়তপুরে জাজিরা থানার ওসির ঝুলন্ত লাশ উদ্ধার

দিগন্ত জার্নাল ডেস্ক:

শরীয়তপুরের জাজি৭রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে থানা ভবনের তৃতীয় তলায় তার নিজ কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

শরীয়তপুর পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসক ডা. মনিরুল ইসলাম জানিয়েছেন, গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহ পাওয়া গেছে। ওসির মৃত্যুর খবর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। থানায় ভিড় জমিয়েছেন উৎসুক জনতা ও গণমাধ্যমকর্মীরা।

an adbox will go here