দেবহাটায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী নিশি গ্রেফতার
দিগন্ত জার্নাল ডেস্ক:
সাতক্ষীরার দেবহাটা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার সাবেক সভাপতি বেনজীর হোসেন নিশিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত ৩টার দিকে দেবহাটা থানার ওসি হযরত আলীর নেতৃত্বে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ৫ আগস্টের পর থেকে পলাতক থাকা নিশির নামে ঢাকাসহ বিভিন্ন এলাকায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটার উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী রাশিদুল ইসলামের বাসায় অভিযান চালিয়ে নিশিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর নিশিকে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান ওসি হযরত আলী।