নালিতাবাড়ী সীমান্তে ২১৫০ কেজি চোরাই মাংস জব্দ
নিজস্ব প্রতিবেদক, দিগন্ত জার্নাল:
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে চো’রা’ই পথে আনা ২ হাজার ১৫০ কেজি গরুর মাংস জ’ব্দ করেছে বি’জি’বি। বুধবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার সমুচ্চুড়া পূর্ববাজার এলাকায় বি’জি’বি’র নিয়মিত টহল চলাকালে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ ব্যাটালিয়নের হলদি বাটা বি’জি’বি ৩৯ বি’ও’পি’র ক্যাম্প ক’মা’ন্ডা’র নায়েক সু’বে’দা’র আব্দুল আওয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।
গ’ণ’মা’ধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাত সদস্যের একটি বি’জি’বি দল টহল দেওয়ার সময় সাদা রংয়ের একটি ফ্রিজিং গাড়ি দেখতে পেয়ে এগিয়ে যায়। এ সময় চা’ল’কসহ কয়েকজন ব্যক্তি গাড়ি ফেলে পা’লি’য়ে যায়। পরে বি’জি’বি সদস্যরা গাড়িতে প্যা’কে’ট করা অবস্থায় ২ হাজার ১৫০ কেজি গরুর মাংস উ’দ্ধা’র করে হলদি বাটা বি’ও’পি’তে নিয়ে আসে।
ক্যাম্প ক’মা’ন্ডা’র আব্দুল আওয়াল জানান, সীমান্তে নি’রাপ’ত্তা ও চো’রা’চা’লা’ন প্র’তি’রো’ধে বি’জি’বি’র কার্যক্রম ও গো’য়ে’ন্দা তৎপরতা চলমান রয়েছে। এরই অংশ হিসেবে চো’রা’ই পথে আনা মাংস ও চো’রা’চা’লা’নে ব্যবহৃত গাড়ি জ’ব্দ করা হয়েছে। পরবর্তী আ’ই’নি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
দিগন্ত জার্নাল | সাম্যের আহ্বানে