সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’: গাজীপুরে ৮২ জন আটক০
দিগন্ত জার্নাল ডেস্ক:
৮ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় গাজীপুরে বিশেষ অভিযান চালানো হয়েছে। জেলার পাঁচ থানায় অভিযান চালিয়ে ৪০ জন এবং মহানগরীর আট থানায় অভিযান চালিয়ে ৪২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ, তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানিয়েছেন, অভিযানের কাজ এখনও চলমান রয়েছে।
এদিকে, গাজীপুর মহানগরীতে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে অভিযান পরিচালনা করেছে। মহানগরীর আট থানায় আটকদের মধ্যে পূবাইল ও কোনাবাড়ি থানায় ২ জন করে, বাসন ও টঙ্গী পূর্ব থানায় ৭ জন করে, মেট্রো সদর থানায় ১৬ জন, গাছা থানায় ৫ জন এবং কাশিমপুর থানায় ৩ জন আটক হয়েছেন।
গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হাসান বলেন, ‘অভিযান চলমান রয়েছে।’