জুলাই বিপ্লবে আহত ও শহিদ পরিবারকে সহায়তা দিচ্ছে অন্তর্বর্তী সরকার - দিগন্ত জার্নাল

জুলাই বিপ্লবে আহত ও শহিদ পরিবারকে সহায়তা দিচ্ছে অন্তর্বর্তী সরকার

দিগন্ত জার্নাল ডেস্ক:

জুলাই বিপ্লবে আহত ও শহিদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার (১১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে ২১টি শহিদ পরিবার ও সাতজন আহত ব্যক্তির মধ্যে আর্থিক চেক হস্তান্তরের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এ নিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এক ফেসবুক পোস্টে অভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের প্রতি সম্মান অক্ষুণ্ন রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি লেখেন, ‘মজুর-মুটে-কুলি থেকে শুরু করে গার্মেন্ট কর্মী, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ী—সব শ্রেণি-পেশার মানুষ সব বাধা ছিন্ন করে জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘অসংখ্য প্রাণহানির পাশাপাশি অনেকে হাত-পা হারিয়ে জীবিকা নির্বাহের পথ হারিয়েছেন। এরই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সোমবার থেকে আহত ও শহিদ পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।’

তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, ‘আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে, জুলাইয়ের শহিদ ও আহতদের ন্যায্য সম্মান ও সহায়তা প্রদানে আমাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

an adbox will go here