‘জুলাই শহিদ’ ও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি পাবেন নিহত-আহতরা: মুক্তিযুদ্ধ উপদেষ্টা - দিগন্ত জার্নাল

‘জুলাই শহিদ’ ও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি পাবেন নিহত-আহতরা: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

দিগন্ত জার্নাল ডেস্ক:

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম ঘোষণা করেছেন, ছাত্র-জনতার আন্দোলনে নিহতরা ‘জুলাই শহিদ’ এবং আহতরা ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি পাবেন।

১৭ ফেব্রুয়ারি ২৫, সোমবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে তিনি বলেন, “যারা জুলাই অভ্যুত্থানে শহিদ হয়েছেন, তারা ‘জুলাই শহিদ’ নামে পরিচিত হবেন এবং তাদের পরিবার সনদ ও পরিচয়পত্র পাবেন।”

এছাড়া, আহতদের তিনটি ক্যাটাগরিতে ভাগ করে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক পরিচয়পত্র প্রদান করা হবে। উপদেষ্টা আরও জানান, “আহতরা ‘জুলাই যোদ্ধা’ নামে পরিচিত হবেন এবং তারা অন্যান্য সরকারি সুবিধাদি পাবেন, যার মধ্যে আজীবন চিকিৎসা সুবিধা এবং ভাতা অন্তর্ভুক্ত রয়েছে।”

তিনি আরও বলেন, নির্বাচিত সরকার জুলাই অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে কাজ করবে এবং এই অধিদপ্তরের কার্যক্রম চালিয়ে যাবে।

দিগন্ত জার্নাল | সাম্যের আহ্বানে

an adbox will go here