তালেবানের জাপান সফর: কূটনৈতিক সম্পর্ক আলোচনা
আন্তর্জাতিক ডেস্ক:
২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর থেকে প্রতিবেশী দেশ ও আঞ্চলিক শক্তির সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বজায় রেখেছে তালেবান। এরই অংশ হিসেবে, আফগানিস্তানের তালেবান সরকারের একটি প্রতিনিধিদল জাপান সফরে গেছে।
আল জাজিরা সূত্রে জানা যায়, এই সফরের উদ্দেশ্য মানবিক সহায়তা এবং সম্ভাব্য কূটনৈতিক সম্পর্ক নিয়ে জাপানি কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা। প্রতিনিধিদলের সদস্যরা পররাষ্ট্র, শিক্ষা, অর্থনীতি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে গঠিত। তারা আগামী এক সপ্তাহ ধরে বিভিন্ন আলোচনা ও বৈঠকে অংশ নেবে।
তালেবান সরকারের অর্থ উপমন্ত্রী লতিফ নাজারি বলেছেন, এই সফরকে তারা আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে তাদের চেষ্টা হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া, জাপানী সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পরিকল্পনাও রয়েছে।