রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সৌদির ৪ ঘণ্টার বৈঠক, ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা
আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা টানা ৪ ঘণ্টা বৈঠক করেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বৈঠকটি ‘ইতিবাচক’ হিসেবে মন্তব্য করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বৈঠকে অংশ নেন, তবে ইউক্রেন বা ইউরোপের কোন প্রতিনিধি এতে ছিলেন না।
বিবিসি প্রতিবেদক টম ব্যাটম্যান জানিয়েছেন, বৈঠকের শুরুতে উভয় প্রতিনিধিদল চুপচাপ বসে ছিলেন। এক পর্যায়ে ব্যাটম্যান রুবিও থেকে জানতে চান, যুক্তরাষ্ট্র কি ইউক্রেনকে বঞ্চিত করছে, তবে রুবিও কোনও উত্তর দেননি।
মার্কো রুবিও বলেছেন, দুই দেশ আলোচনার জন্য একটি দল গঠন করতে সম্মত হয়েছে এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আলোচনা করবে। এছাড়া, ওয়াশিংটন ও মস্কো তাদের দূতাবাসের কর্মীদের পুনর্বহাল করার বিষয়ে সম্মত হয়েছে।
বৈঠকে রাশিয়া ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছে। আরটিআই প্রতিবেদনে জানানো হয়েছে, রুশ প্রেসিডেন্ট পুতিন সরাসরি জেলেনস্কি সঙ্গে আলোচনা করতে প্রস্তুত, তবে জেলেনস্কি বলেছেন, ইউক্রেন ছাড়া কোনো শান্তি চুক্তি তারা মেনে নেবেন না।